শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা আদায়

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযানে পনের জনকে জরিমানা আদায় করা হয়েছে।
আজ রবিবার দিনাজপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এনডিসি সাহেল আহমেদ সকাল সাড়ে এগারটা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত দিনাজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অভিযান চালান। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন,২০০৫ এবং একই সময়ে দিনাজপুর কেন্দ্রীয় বড় মাঠ এলাকায় মোটরসাইকেল আরোহীদের মাথায় হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স না থাকার কারণে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর বিভিন্ন ধারায় মোট ১৫ জন ব্যক্তির বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মোট ৩৯০০/-(তিন হাজার নয় শত) টাকা জরিমানা আদায় করেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, এই অভিযান পর্যায়ক্রমে অব্যাহত থাকবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This