
দিনাজপুর প্রতিনিধি
“মানবতাই পরম ধর্ম”-এই শ্লোগানকে সামনে রেখে স্বাবলম্বী প্রজেক্ট-৭ দিনাজপুরের আওতায় এবং সারা বাংলা’৮৮ ফাউন্ডেশন ও জিলা স্কুল-৮৮ ব্যাচ এর যৌথ উদ্যোগে সারা বাংলা’৮৮ ফাউন্ডেশন দিনাজপুর জেলা শাখার আয়োজনে প্রয়াত বন্ধু আব্দুর রহিম এর পরিবারকে ইজিবাইক প্রদান করা হয়।
আজ সোমবার ইজিবাইক প্রদান অনুষ্ঠানে জেলা কো-অর্ডিনেটর সৈয়দ আজাদুর রহমান বিপু বলেন, আমরা বিশ্বাস করি প্রদানকৃত ইজিবাইকের আয় দিয়ে তাদের পরিবারকে অর্থনৈতিক মুক্তি এনে দিতে পারবে। আমরা সারা বাংলা’৮৮ ফাউন্ডেশন মুলত চ্যারিটিমূলক কার্যক্রম পরিচালনা করে আসছি। পিছিয়ে পড়া অস্বচ্ছল বন্ধুদের সহায়তা প্রদান, তাদের সন্তানদের শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ, পরিবেশ ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপন কর্মসূচী বাস্তবায়ন, শীতবস্ত্র বিতরন, পবিত্র ঈদ উপলক্ষে খাদ্য সহায়তা উপহার হিসেবে প্রদান করা হয়েছে। এই চ্যারিটি কার্যক্রম স্বাবলম্বী প্রজেক্টের মাধ্যমে “ সারা বাংলা’৮৮ সুখে-দুঃখে পাশাপাশি” আর্ত-মানবতার নতুন প্রজন্মকে সহায়তা করার শিক্ষা দেবে। এ সময় সারা বাংলা’৮৮ ফাউন্ডেশন দিনাজপুর জেলা শাখার উপদেষ্টা চ্যানেল আই এর সাংবাদিক শাহ আলম শাহী, জয়েন্ট কো-অর্ডিনেটর মোজাহারুল ইসলাম মানিক, এন্তেখাপ আলম রিপন, মমতাজ পারভীন মম, মোস্তাফিজুর রহমান, শফিকুল হক হিরন, মোকাররম হোসেন, আব্দুল মোস্তাক রুবেল ও আবু রায়হান ইভা। মরহুম আব্দুর রহিম এর সহধর্মিনী মোছা. লিপি আক্তার তার অনুভুতি ব্যক্ত করতে গিয়ে বলেন, সারা বাংলা’৮৮ ফাউন্ডেশন আমাদের পরিবারকে যে সহায়তা করল তা মানবতার পরম ধর্ম। আমার ছেলে-মেয়ে এই ইজি বাইকের আয় থেকে পড়াশোনা চালিয়ে যেতে পারবে। উল্লেখ্য, গ্রুপ ফাউন্ডার কাজী মোস্তাক আহমেদ ইমনের এই সৃষ্টির প্রতি শ্রদ্ধাশীল হয়ে এই ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে এবং অগণিত পিছিয়ে পড়া বন্ধু ও বন্ধুর পরিবারগুলো প্রতিনিয়ত উপকৃত হচ্ছে।