
দিনাজপুর প্রতিনিধি
“লিঙ্গীয় বৈষম্য দুর করি, সমতাপূর্ণ সমাজ গড়ি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শনিবার বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে বাংলাদেশ মহিলা পরিষদের ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
আজ শনিবার দুপুর আড়াইটায় মুন্সিপাড়াস্থ মহিলা পরিষদের কার্যালয় প্রাঙ্গণে পতাকা উত্তোলনের মাধ্যমে ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ সূচনায় হয় এবং বর্ণাঢ্য র্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দিনাজপুর প্রেসক্লাব চত্বরে এসে সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সম্মাননা প্রদান করা হয়েছে। সমাবেশে বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কানিজ রহমান বলেন, ১৯৭০ থেকে ২০২৬ পর্যন্ত বাংলাদেশ মহিলা পরিষদ ৫৬ বছরে পদার্পন করল। মহিলা পরিষদ একটি স্বেচ্ছাসেবী নারী আন্দোলনমুখী সংগঠন। মহিলা পরিষদের জন্ম হয়েছিল পশ্চিম পাকিস্তানের ঔপনিবেসিক-পরাধীনতার শৃঙ্খল থেকে দেশকে মুক্ত করার প্রস্তুতি পর্বের এক উত্তল সময়ে। প্রতিষ্ঠালগ্নের সূচনাতেই তাই জেলবন্দিদের মুক্তির জন্য স্বাক্ষর গ্রহণ সংগ্রহ, মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে দায়িত্ব পালন এবং একাত্তরের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ ছিলো উল্লেখযোগ্য কাজ। দিনাজপুর মহিলা পরিষদের সহ-সভাপতি মাহবুবা খাতুন এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখতে গিয়ে মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারন সম্পাদক রুবিনা আক্তার বলেন, নারীরা নানা ক্ষেত্রে সাফল্য অর্জন করলেও সমাজে নারীর প্রতি বৈষম্য ও নারী বিদ্বেষী মানসিকতা দৃঢ়ভাবে বিদ্যমান। সাংগঠনিক চিস্তা-ভাবনাকে ধারণ করে তরুন প্রজন্মকে সাথে নিয়ে নারীর মানবাধিকর প্রতিষ্ঠায় আন্দোলনে অংশগ্রহণ করে নেওয়ার আহবান জানাচ্ছি। দিনাজপুর মহিলা পরিষদের সহ-সাধারন সম্পাদক রুবি আফরোজ এর সঞ্চালনায় স্বলিখিত প্রজন্ম পাঠ করেন সাংগঠনিক সম্পাক রাজিয়া সুলতানা পলি। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নাট্য সমিতির সাধারন সম্পাদক রেজাউর রহমান রেজু, সামাজিক অনাচার প্রতিরোধ কমিটির আহবায়ক মোঃ শফিকুল ইসলাম, উদীচী সভাপতি জলিল আহমেদ, রবিউল আউয়াল খোকা, সনাক দিনাজপুরের সভাপতি অধ্যক্ষ হাবিবুল ইসলাম, দৈনিক উত্তর বাংলার নির্বাহী সম্পাদক জিনাত রহমান, জেলা ভেটেরিনারী অফিসার ড. আশিকা আকবর তৃষা ও এ্যাডভোকেট তাপস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি মিনতি ঘোষ, অর্চনা অধিকারী, মনোয়ারা সানু, রত্না মিত্র, গোলেনুর বেগম, গৌরী চক্রবর্তী, রোকসানা বিলকিস, শুক্লা কুন্ডু, রেহেনা বেগম, শিবানী উড়াও, মিনতি এক্কা প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন অর্চনা অধিকারী, রাজিয়া সুলতানা পলি, উপহার রায়, কৃতি রায়। কবিতা আবৃত্তি করেন সহ-সাধারন সম্পাদক রুবি আফরোজ এবং সমাজকল্যাণ সম্পাদক ডাঃ খাদিজা নাহিদ ইভা। অনুষ্ঠানে অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালনকারী সফল তরুণী অনামিকা পান্ডে ও নতুন কুড়ি-২০২৫ প্রতিযোগিতায় সফলতা অর্জনের জন্য কৃতি রায়কে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়। সভা শেষে সংগঠনের ঘোষনাসমূহ পাঠ করেন সহ-সম্পাদক রুবি আফরোজ।