বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুরে শিশু একাডেমীর উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি
মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী দিনাজপুর জেলা শাখার আয়োজনে শিশুদের চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা এবং পুস্তক প্রদর্শনী ও বিক্রয় অনুষ্ঠিত হয়েছে।
সোমবার মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী দিনাজপুর জেলা শাখার আয়োজনে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে শিশু শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত বিষয় ইচ্ছে মতো অংকন, ‘খ’ বিভাগ তৃতীয় শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত ‘গ’ বিভাগ সপ্তম শ্রেণী থেকে দশম শ্রেণী বিষয় মহান মুক্তিযুদ্ধের দৃশ্য অংকন এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা (সকল) বিষয় ইচ্ছে মতো অংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় ‘ক’ বিভাগ শিশু শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণী, ‘খ’ বিভাগ তৃতীয় শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণী এবং ‘গ’ বিভাগ সপ্তম শ্রেণী থেকে দশম শ্রেণী বিষয বিজয়ের যে কোন কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মুহ. আব্দুল ওয়াহেদ জানান, ১৬ ডিসেম্বর বেলা ১১ টায় শিশু একাডেমী অডিটোরিয়ামে বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This