শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুরে শ্রী রামকৃষ্ণ দেবের জন্মতিথি উৎসবের উদ্বোধন

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নের ঐতিহ্যবাহী উত্তর গোপালপুর শিব দূর্গা মন্দির প্রাঙ্গণে প্রতি বছরের ন্যায় এবারও নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হলো ১৯০তম ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের শুভ জন্মতিথি পূজা ও উৎসব।
আজ বুধবার উত্তর গোপালপুর পূজা কমিটির সভাপতি বাবু অজিত অধিকারীর সভাপতিত্বে রামকৃষ্ণ ভক্ত সমন্বয় সংঘ উত্তর গোপালপুর এর আয়োজনে সারা দিনব্যাপী পূজা অর্চনা, শ্রী রামকৃষ্ণ লীলা গীতি ও ভক্তদের মাঝে অন্নপ্রসাদ বিতরণ করা হয়। শ্রী রামকৃষ্ণের লীলাগীতি পরিবেশনা করেন কাজল রানী রায়। দ্বিতীয় পর্বে শ্রী রামকৃষ্ণ দেবের জীবন ও বানী শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধণ করেন এবং বক্তব্য রাখেন রামকৃষ্ণ আশ্রম ও মিশন দিনাজপুরের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বিভাত্মানন্দ মহারাজ। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ডায়াবেটিক চিকিৎসক ডাঃ ডিসি রায়, অবসরপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা বাবু অজয় চ্যাটার্জী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মিহির চন্দ্র রায়। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আপন চন্দ্র রায়, মহিন্দ্র রায়, ভূবন রায়, পরি চন্দ্র রায়, ভোজন রায়, বিধান রায়, জয় রায়, চিত্র রায়, সচিন রায়, জ্যোতি বালা রায়, মল্লিকা রায়, কল্পনা রায়, কামিনী রায় ও সিদ্ধার্থ রায়সহ এলাকার ভক্তবৃন্দ। প্রধান অতিথি রামকৃষ্ণ আশ্রম ও মিশন দিনাজপুরের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বিভাত্মানন্দ মহারাজ বলেন, শ্রী রামকৃষ্ণ দেব বলেছেন সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে। স্ত্রী, পুত্র, বাপ, মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে। যেন কত আপনার লোক। কিন্তু মনে জানবে যে, তারা তোমার কেউ নয়।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This