বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুরে সংস্কৃতিসেবীদের মাঝে কল্যাণ ভাতার চেক বিতরণ

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে ২০২৪-২৫ অর্থ বছরে দিনাজপুর জেলার সংস্কৃতিসেবীদের মাসিক কল্যাণ ভাতার চেক বিতরণ করা হয়েছে।
আজ বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন, দিনাজপুরের সংস্কৃতি অঙ্গন আমাদের গৌরবের ঐতিহ্য। যারা আজীবন নাটক, গান, আবৃত্তি, নৃত্যসহ বিভিন্ন শিল্পচর্চায় অবদান রেখেছেন, তাঁদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সরকার তাঁদের সম্মান ও কল্যাণ নিশ্চিত করতে এই মাসিক ভাতার ব্যবস্থা চালু রেখেছে। আমরা চাই, সংস্কৃতি সেবীরা যেন আর্থিক নিরাপত্তার সঙ্গে সম্মানের জীবন যাপন করতে পারেন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকেন।
চেক বিতরণী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস. এম হাবিবুল হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজ উদ্দিন।
শেষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত দিনাজপুর জেলার ১৩টি উপজেলার ২৭ জন সংস্কৃতিসেবী (শিল্পীদের) মাঝে প্রায় সাড়ে সাত লক্ষ টাকার চেক তুলে দেন প্রধান অতিথি। চেক গ্রহণকারী সকল শিল্পীরা জেলা প্রশাসকের সামনে তাদের কর্মদক্ষতা (সাংস্কৃতিক অনুষ্ঠান) তুলে ধরেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This