দিনাজপুরে সাংবাদিকের মায়ের দাফন সম্পন্ন


দিনাজপুর প্রতিনিধি
দা ডেইলি পোস্ট দিনাজপুর জেলা প্রতিনিধি শিবলু আনামের মা এবং এনটিভির জেলা প্রতিনিধি ফারুক হোসেনের শাশুড়ী মোসা. তাহেরা খাতুনের দাফন সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার বাদ যোহর সুইহারি ঈদগাহ মাঠ প্রাঙ্গণ জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজ শেষে সুইহারি গোরস্থানে দাফন করা হয়।
আজ মঙ্গলবার ভোরে শহরের সুইহারি ড্রাইভার পাড়া এলাকায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মরহুমা দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ২ ছেলে ও ২ মেয়ে’সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তাহেরা খাতুনের মৃত্যুতে দিনাজপুর গ্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংবাদিক ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এছাড়াও মরহুমার রুহের মাগফেরাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া কামনা করেছেন।
