
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও দিনাজপুরের বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) দিনাজপুর জেলা শাখার সভাপতি ডা. মো. ওয়ারেস আলী সরকার এর ছোট ভাই এবং সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার এর নামাজে জানাজা ও দাফন কার্য সম্পন্ন হয়েছে।
আজ বুধবার সকাল দশটায় দিনাজপুর জিলা স্কুল মাঠে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
উক্ত নামাজের জানাযায় মরহুমের আত্মীয়-স্বজন বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী ছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, চিকিৎসক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।
উল্লেখ্য, অসুস্থ জনিত কারণে গতকাল মঙ্গলবার দুপুর ১টা৩০ মিনিটে ঢাকা মিরপুর কিডনি ফাউন্ডেশন হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের ২য় জানাজা বাদ জোহর দাঁড়াইল দিঘী গ্রামের বাড়ির মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।