বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুরে সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের তিনটি সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমান যৌন উত্তেজক সিরাপ ও নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে ফুলবাড়ী ২৯ বিজিবি।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত থেকে আজ শুক্রবার ভোর পর্যন্ত দিনাজপুরের তিনটি সীমান্ত এলাকায় রাতভর অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করেছে বিজিবি।
বিজিবি জানায়, আজ শুক্রবার ভোরে ফুলবাড়ী (২৯ বিজিবি) ব্যাটালিয়নের অধীনস্থ বনতারা বিশেষ ক্যাম্প কর্তৃক চোরাচালান প্রতিরোধে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২ হাজার ২৫ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করে। এর আগে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে ফুলবাড়ী (২৯ বিজিবি) ব্যাটালিয়ন এর অধীনস্থ কাটলা বিশেষ ক্যাম্প কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৪০০ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ জব্দ করে। একই রাতে ফুলবাড়ী (২৯ বিজিবি) ব্যাটালিয়নের অধীনস্থ দাইনুর বিওপি কর্তৃক চোরাচালান প্রতিরোধে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ১ হাজার ৯৮০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্যের মোট সিজার মূল্য ৩ লাখ ৮০ হাজার ৪০০ টাকা।
ফুলবাড়ী (২৯ বিজিবি) ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্নেল এএম জাবের বিন জব্বার উদ্ধারকৃত মালামালের তথ্য নিশ্চিত করে বলেন, সীমান্তে চোলাচালান রোধে বিজিবি সদস্যরা দিন রাত কঠোর নজরদারি রাখছে। এরই অংশ হিসেবে সীমান্তে পৃথক পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪০০ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ, ৪ হাজার ৫ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়েছে। যার মোট সিজার মূল্য ৩ লাখ ৮০ হাজার ৪০০টাকা। তিনি বলেন, চোরাচালান প্রতিরোধে বিজিবি কর্তৃক এ অভিযান অব্যাহত থাকবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This