শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুরে সেফ ব্রাউজিং ইম্পাওয়ারিং টেকনোলজি আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ অনুষ্ঠিত

 

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে সেফ ব্রাউজিং ইম্পাওয়ারিং টেকনোলজি আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. মোখলেসুর রহমান। শনিবার দিনাজপুর প্রেসক্লাব অডিটোরিয়ামে সমৃদ্ধি ফাউন্ডেশন ও কিডস্ কোড-এর আয়োজনে সেফ ব্রাউজিং ইম্পাওয়ারিং টেকনোলজি আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. মোখলেসুর রহমান।

সমৃদ্ধি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা প্রকৌশলী মো. সাজিউল ইসলাম সাজু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, সওজ কোডিং এর প্রতিষ্ঠাতা এবং সিইও মো. এন অকিব, আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ এর প্রজেক্ট ডিরেক্টর মো. আবদুল্লাহ্, সমৃদ্ধি ফাউন্ডেশন এর চেয়ারম্যান মো. ওমর ফারুক
প্রমুখ।
আলোচনা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন প্রধান অতিথি জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. মোখলেসুর রহমান, অনুষ্ঠানের সভাপতি সমৃদ্ধি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা প্রকৌশলী মো. সাজিউল ইসলাম সাজুসহ অন্যান্য অতিথিবৃন্দ। সেফ ব্রাউজিং ইম্পাওয়ারিং টেকনোলজি আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ প্রতিযোগিতায় দিনাজপুরের ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ২শত ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS