
দিনাজপুর প্রতিনিধি
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-দিনাজপুর এরিয়া প্রোগ্রাম এর আয়োজনে স্পন্সরশীপ কর্মসূচী'র তালিকাভূক্ত শিশু দের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে হতদরিদ্র পরিবারের শিশুদের মাঝে বার্ষিক উপহার শিক্ষা উপকরণ বিতরণ (অর্থবছর-২০২৫)।
আজ রোববার সকাল ১১টায় দিনাজপুর লালুপাড়াস্থ নাজমা গার্ডেন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত স্পন্সরশীপ কার্যক্রমে হতদরিদ্র পরিবারের শিশুদের মাঝে বার্ষিক উপহার শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এরিয়া কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর কোতয়ালী থানার ওসি (তদন্ত) মো. মনিরুজ্জামান।
দিনাজপুর এপি'র প্রোগ্রাম অফিসার পলাশ ক্রুশ এর প্রাণবন্ত সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্পন্সরশীপ ও শিশু সুরক্ষা অফিসার বিপ্লব ক্লেমেন্ট মন্ডল প্রমুখ। অনুষ্ঠানের শেষে স্পন্সরশীপ কর্মসূচী'র তালিকাভূক্ত দরিদ্র পরিবারের শিশুদের মাঝে বার্ষিক উপহার শিক্ষা উপকরণ বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।