সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুরে ২১তম বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

দিনাজপুর প্রতিনিধি
দিনজপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে ২১তম বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস পালিত। আজ মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিনাজপুরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর সহযোগী সংস্থাসমূহের আয়োজনের র‌্যালী, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
র‌্যালীর উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজ উদ্দিন। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিনাজপুর প্রতিনিধি ও মমতা পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. ইয়াকুব আলী’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল। স্বাগত বক্তব্য রাখেন সমাজউন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র এর নির্বাহী পরিচালক মো. মোজাফ্ফর হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন গ্রাম উন্নয়ন প্রচেষ্টা’র নির্বাহী পরিচালক ফরিদা বেগম। প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজ উদ্দিন বলেন, পিছিয়ে পড়া অনগ্রসর সম্প্রদায়ের উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন তৃণমূল পর্যায়ে সুনামের সাথে কাজ করে যাচ্ছে। ফলে নারীর ক্ষমতায় ও স্বনির্ভরশীলতা বৃদ্ধি পাওয়াতে তারা এখন সমাজে ঘুড়ে দাঁড়িয়েছে। সভাপতির বক্তব্যে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিনাজপুর প্রতিনিধি ও মমতা পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. ইয়াকুব আলী বলেন, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন অনগ্রসর জনগোষ্ঠীর সামর্থ্য উন্নয়নে বিশেষ করে নারী ও আদিবাসী জনগোষ্ঠীসহ বিভিন্ন পর্যায়ের প্রান্তিক ও অসহায় জনগোষ্ঠীকে সহায়তার মাধ্যমে তাদেরকে উন্নয়নের মূল স্রোতধারায় নিয়ে আসার জন্য বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করছে। র‌্যালী ও আলোচনা সভায় মমতা পল্লী উন্নয়ন সংস্থা, সমাজউন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, গ্রাম উন্নয়ন প্রচেষ্টা, অন্বেষন, বিবিডিএস, কাম টু ওয়ার্ক, নীড়, চাউলিয়াপট্টি পল্লী উন্নয়ন সংস্থা, সেপ বাংলাদেশ, স্বকল্প সোসাইটি, পিটিএস, দিনাজপুর পল্লী উন্নয়ন প্রচেস্টা, সাধনা মহিলা উন্নয়ন সংস্থা, এসআইডিপি, দীপ্তি ভূবন, বেসিক, বিএসডিএ, পল্লী গ্রাম উন্নয়ন কেন্দ্র, নর্দান ডেভলমেন্ট অর্গানাইজেশন, আল ফালাহ আ’ম উন্নয়ন সংস্থা, ভিএসডিএ, সোসাইটি ফর উদ্যোগ এর নির্বাহী পরিচালকগণ অংশগ্রহণ করেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This