
দিনাজপুর প্রতিনিধি
শতবর্ষী নাট্য প্রতিষ্ঠান দিনাজপুর নাট্য সমিতি প্রাঙ্গণে স্বাধীনতা দিবস-২০২৫ উদযাপন কমিটি দিনাজপুরের আয়োজনে আহবায়ক আব্দুস সামাদ ও সদস্য সচিব রেজাউর রহমান রেজুর নেতৃত্বে দিনাজপুরের বিভিন্ন সামাজিক সাংষ্কৃতিক সংগঠনের সমন্বয় কমিটি দুইদিন ব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে প্রথম দিন বিভীষিকাময় ভয়াল কালরাত ২৫ মার্চের শহীদদের স্মরণে মোমবাতী জ্বালিয়ে আলোক প্রজ্জ্বলন কর্মসূচী পালন করা হয়েছে।
আজ মঙ্গলবার কমিটির আহবায়ক নবরূপীর সভাপতি আব্দুস সামাদ, সদস্য সচিব দিনাজপুর নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু, দিনাজপুর ইনষ্টিটিউটের সহ সভাপতি প্রকৌশলী মহিউদ্দীন আলমগীর, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, উদীচীর সভাপতি অধ্যাপক জলিল আহম্মেদ, জাতীয় রবীন্দ্র সম্মেলন পরিষদের সভাপতি মানস ভট্টাচার্য্য, আমাদের থিয়েটারের হারুন-উর-রশিদ, সুইহারী সংগীত নিকেতনের পরিচারক সনৎ চক্রবর্তী লিটু, মনিমেলার সভাপতি কবি ইয়াসমিন আরা রানু, ভৈরবীর পরিচালক রহমতুল্লাহ রহমত, উর্বশী সংগীত শিক্ষা নিকতনের পরিচালক সুশুমিতা পোদ্দার, রক্ত করবীর পরিচালক সুর্বণা মুর্খজী, গ্যালাড়ী ষড়ং এর পরিচালক রাজিউদ্দীন চৌধুরী ডাবলু, ড্রইং স্কুলের পরিচালক নাজমুল সাকের রানা, নিত্য বিতানের পরিচালক পল্লব সরকার, মহিলা পরিষদের কেন্দীয় কমিটির সহ-সভাপতি কানিজ রহমান ও খেলাঘর জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রমথেশ শীল। বক্তারা বলেন, বাঙালী জাতির জীবনে ১৯৭১ সালে ২৫ শে মার্চ এক বিভীষিকাময় ভয়াল কালরাত নেমে এসেছিল। ঐদিন রাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পূর্ব পরিকল্পিত অপারেশন সার্চ লাইট এর নীলনকশা অনুযায়ী জাতিকে মেধাশূন্য করতে বাঙালীর উপর ঝাপিয়ে পড়ে সেই থেকে গণহত্যার শহীদদের স্মরণে আমরা এই কর্মসূচী পালন করে আসছি।