মঙ্গলবার, ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুরে ২ দিনব্যাপী হজ্জ প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর শিশু একাডেমির মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন জেলার আয়োজনে দিনাজপুর জেলার সরকারি ও বেসরকারি হজযাত্রীগণের ২ দিনব্যাপী হজ প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুরু হওয়া ২ দিনব্যাপী হজ্জ প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুরের উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান -এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এসএম হাবিবুল হাসান, কোর্স প্রশাসন দিনাজপুর গোর-এ শহীদ ময়দানের ইমাম মাওলানা মো. মতিউর রহমান কাশেমী, মাওলানা মো. জুবাইর সাইদ, ডেপুটি সিভিল সার্জন প্রতিনিধি ডা. শাহ মুহাম্মদ শরীফ।
২দিন ব্যাপী প্রশিক্ষণ প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে মোনাজাত পরিবেশন করেন বালুবাড়ী শাহী মসজিদের খতিব মাওলানা মো. শওকত আলী। ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুরের সিনিয়র ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ শহীদুল্লাহ এর সঞ্চালনায় হজ প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় দিন সমাপনী অনুষ্ঠানে হজ্জযাত্রীর রেজিষ্ট্রেশন ও হজ্জের ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন, প্রশিক্ষণ কর্মসূচির হজ্জযাত্রীদের প্রশিক্ষণের গুরুত্ব বিষয়ক আলোচনা, হজ্জযাত্রীদের করণীয় ও বর্জনীয় বিষয়াদি, হজ্জের ধর্মীয় বিধিবিধান, হজ্জ এজেন্সি ও হজ্জ গাইডদের করনীয়, সৌদি আরবে স্বাস্থ্য সচেতনতা ও হজ্জযাত্রীদের করনীয়, মুক্ত আলোচনা, প্রশ্ন উত্তর পর্ব ও সমাপনী।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS