শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুরে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন

 

দিনাজপুর প্রতিনিধি
আজ বুধবার দিনাজপুর একাডেমি মাঠ প্রাঙ্গনে উপজেলা প্রশাসন দিনাজপুর সদর এর আয়োজনে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান প্রযুক্তি জাদুঘরের সার্বিক তত্ত্বাবধায়নে “জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” -এই শ্লোগানকে সামনে রেখে ২ দিন ব্যাপী ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান এবং প্রধান অতিথি হিসেবে ২ দিন ব্যাপী মেলার উদ্বোধন করেন দিনাজপুর সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম আল আব্দুল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর একাডেমি স্কুলের প্রধান শিক্ষক কামরুন্নাহার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মেরাজুল ইসলাম ও দিনাজপুর সরকারী মহিলা কলেজের সহযোগী অধ্যাপক (ইংরেজি বিভাগ) শেখ মাহতাবুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন চেহেলগাজী শিক্ষা নিকেতনের সহযোগী শিক্ষক ও জাতীয় নাগরিক কমিটির সদস্য ইফাদ জাহান, উপজেলা সমবায় অফিসার মো. হাফিজুর রহমান, উপজেলা প্রকৌশলী রিসাদ জামান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা মো. মঞ্জুরুল ইসলাম। সঞ্চালকের দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমী সুপার ভাইজার নির্মল কুমার রায়। বক্তারা বলেন, আমাদের সন্তানদের উদ্ভবনী জ্ঞানকে কাজে লাগিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে। আমাদের প্রজন্ম সন্তানদের বিজ্ঞান চিন্তা চেতনার মধ্য দিয়ে প্রকৃত শিক্ষিত করতে পারলে তারা সারা বিশ্বে যে কোনো বিজ্ঞান প্রযুক্তির প্রতিযোগিতায় মাথা উঁচু করে দেশের সুনাম রক্ষা করবে। আমাদের সন্তানদের মেধা রয়েছে। সেই মেধা আমাদের কাজে লাগাতে হবে। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ স্কুল-কলেজ ও বিশেষ গ্রুপ এর দেওয়া ৩২টি স্টলে তাদের বিজ্ঞান প্রযুক্তির আবিষ্কার পরিদর্শন করে। এছাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোছা. শাহিনা বেগম এর সভাপতিত্বে “ডেঙ্গু মোকাবেলায় প্রাতিষ্ঠানিক উদ্যোগের চেয়ে ব্যক্তিগত সচেতনতাই অধিক গুরুত্বপূর্ণ” শীর্ষক বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আগামীকাল বিকাল ৪টায় বিতর্ক প্রতিযোগিতা শ্রেষ্ঠ উদ্ভাবন, বিজ্ঞান মেলা গণিত অলিম্পিয়াড, কুইজ প্রতিযোগিতা, চিত্রাঙ্গন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত হবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This