
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর জেলা মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)'র চলমান মাদক বিরোধী অভিযানে হাকিমপুর উপজেলার ২নং খট্টা ইউপির পাউসপাড়া গ্রামের চিহ্নিত ইয়াবা কারবারী মৃত তোফাজ্জল হকের পুত্র বিপ্লব (৫৪) কে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছে।
মামলার এজাহার সুত্রে জানা যায়, শনিবার সকালে গোপন সংসাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বিভাগীয় পরিদর্শক মোহাম্মদ আবুল কাসেমের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে জেলার হাকিমপুর উপজেলার খট্ট ইউপির মাদক ব্যবসায়ী বিপ্লবের বাসায় ঘন্টাব্যাপী তল্লাশি চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী বিপ্লবকে আটক করা হয়েছে।
এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় পরিদর্শক মোহাম্মদ আবুল কাশেম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হাকিমপুর থানায় একটি এজাহার দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর জানান, গোপন সংবাদের সুত্রে ১৬ নভেম্বর ভোরে জেলা কার্যালয় থেকে বিভাগীয় পরিদর্শক আবুল কাশেমের নেতৃত্বে একটি টিম জেলার হাকিমপুর উপজেলার ২নং খট্টা ইউপির পাউসপাড়া গ্রামের মৃত তোফাজ্জল হকের পুত্র মাদক ব্যবসায়ী বিপ্লবের বাসায় অভিযান চালিয়ে পলিথিনে প্যাঁচানো ২০টি নিল রঙের পলি প্যাকেটের ভিতর প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে মোট ২০টি প্যাকেটে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। সে সময় মাদক ব্যবসায়ী বিপ্লব কে আটক করা হয়েছে।