
নিজস্ব প্রতিবেদক
দিনাজপুর-১ আসনে ৬জন, দিনাজপুর-২ আসনে ৮জন, দিনাজপুর-৩ আসনে ৮জন, দিনাজপুর-৪ আসনে ৪জন, দিনাজপুর-৫ আসনে ৭জন এবং দিনাজপুর-৬ আসনে প্রার্থী থাকলেন ৭জন। অর্থাৎ দিনাজপুরের মোট ৬টি আসনে প্রার্থী থাকলেন ৪০ জন।
জানাগেছে, দিনাজপুরে ২টি আসনে বিএনপির বিদ্রোহীরা থাকলেন ৩জন। এরমধ্যে দিনাজপুর-২ আসনে বিদ্রোহী হয়েছেন আ ন ম বজলুর রশীদ। তিনি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং দিনাজপুর-৫ আসনে বিদ্রোহী হয়েছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য এজেডএম রেজওয়ানুল হক ও পার্বতীপুর উপজেলা বিএনপির সদস্য এসএম জাকারিয়া বাচ্চু।
দিনাজপুরে ৬টি আসনে মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন মোট ৫জন প্রার্থী। এরমধ্যে দিনাজপুর-২ আসনে ১জন, দিনাজপুর-৩ আসনে ১জন, দিনাজপুর-৫ আসনে ২জন এবং দিনাজপুর-৬ আসনে ১জন প্রত্যাহার করেছেন।
এবার দিনাজপুরে বিএনপি থেকে শরিক দলকে আসন ছেড়ে দেওয়ার ঘটনা নেই। তবে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কে দিনাজপুর-৫ আসনটি ছেড়ে দিয়েছে। সেখানে ১০ দলীয় জোটের প্রার্থী হয়েছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ডা. আব্দুল আহাদ।