মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুর আদিবাসী নারী শক্তি মঞ্চ’র উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত

দিনাজপুর প্রতিনিধি
আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে আদিবাসী নারী শক্তি মঞ্চ দিনাজপুর এর আয়োজনে সংহতি পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সকাল ১০ টায় শহরের নিমনগর বালুবাড়ী মহিলা কলেজ মোড়ে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে আদিবাসী নারী শক্তি মঞ্চ দিনাজপুর-এর আয়োজনে সংহতি পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আদিবাসী নারী শক্তি মঞ্চ দিনাজপুর জেলা সভাপতি রানী হাসদা’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন আদিবাসী নারী শক্তি মঞ্চ দিনাজপুর জেলা সাধারণ সম্পাদক কৃষ্ণা প্রিয়া মুর্মু। ঘন্টাব্যাপী এই সংহতি পদযাত্রায় বক্তব্য রাখেন আরটিআই এর জেলা কমিটির প্রচার সম্পাদক মারুফা বেগম, আদিবাসী নারী শক্তি মঞ্চ দিনাজপুর সদর উপজেলার সভাপতি এবং বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সদস্য সুমিত্রা বেশরা, আদিবাসী সমাজ উন্নয়ন সমিতি দিনাজপুর জেলা সহ-সভাপতি রুনু মিনজি, স্বরসতীপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা অর্চনা দেবী সরেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন আচল সরেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS