বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের রজত জয়ন্তী উৎসব অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি
ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত দিনাজপুরের অন্যতম ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দিনাজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর গৌরবময় ২৫ বছর পূর্তি উৎসব-২০২৫ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
দিনব্যাপী উক্ত কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফানুস উৎসব।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা পিপিএম। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)এস.এম হাবিবুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য মো. সাইদুর রহমান, অভিভাবক সদস্য মো. আব্দুল মান্নান সরকার, দিনাজপুর একাডেমি হাই স্কুলের প্রধান শিক্ষক কামরুন নাহার প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আখের আলী। এছাড়াও স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য দুই দশকেরও বেশি সময় ধরে শিক্ষা, সংস্কৃতি ও মানব সম্পদ উন্নয়নে প্রতিষ্ঠানটি অনন্য ভূমিকা রেখে চলেছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This