বুধবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুর কেয়ার নার্সিং কলেজে বর্ণিল আয়োজনে পিঠা উৎসব

দিনাজপুর প্রতিনিধি
জিয়া হার্ট ফাউন্ডেশনের অঙ্গ প্রতিষ্ঠান দিনাজপুর কেয়ার নার্সিং কলেজে গ্রাম বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে বর্ণিল সাজে অনুষ্ঠিত হলো পিঠা উৎসব।
আজ মঙ্গলবার বিকেলে দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের আয়োজনে কলেজ প্রাঙ্গণে পিঠা উৎসবের উদ্বোধন করেন জিয়া হার্ট ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক ও কেয়ার নার্সিং কলেজের গভর্নিং বডির অন্যতম সদস্য এ কে এম আজাদ।
দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের অধ্যক্ষ ড. শারমিন ছাত্তার-এর সভাপতিত্বে পিঠা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক ও কেয়ার নার্সিং কলেজের গভর্নিং বডির সদস্য মো. আবু তাহের আবু, যুগ্ম সম্পাদক ডাঃ মো. জিয়াউল হক, জিয়া হার্ট ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ ও কেয়ার নার্সিং কলেজের গভর্নিং বডির সদস্য মো. আনোয়ারুল কবির, কেয়ার নার্সিং কলেজের উপাধ্যক্ষ মোস্তফা বেগম,
সচিব মো. শাহজাহান আলী, শিক্ষক-শিক্ষার্থীসহ প্রতিষ্ঠানের কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ।
অতিথিবৃন্দ বলেন, পিঠা উৎসব শুধু খাবারের আয়োজন নয়, এটি আমাদের গ্রাম বাংলার সংস্কৃতি ও শেকড়ের সঙ্গে নতুন প্রজন্মের সংযোগ ঘটানোর একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এ ধরনের উৎসব শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি কলেজ জীবনকে আরও প্রাণবন্ত করে তোলে।
পিঠা উৎসবে ছিল বিভিন্ন ধরনের দেশীয় পিঠা যেমন- ভাপা, নারিকেল দুধ-পুলি, নারিকেল পুলি, পাটিসাপটা, আনারকলি, নুনিয়া, ফুচকা, পুডিং এবং চিতইসহ বিভিন্ন পিঠার সমাহার। পাশাপাশি ছিল কলেজ প্রাঙ্গণ সাজসজ্জা ও ঐতিহ্যবাহী গ্রাম বাংলার আবহ। পুরো উৎসবজুড়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে কেয়ার নার্সিং কলেজ ক্যাম্পাস পরিণত হয় এক টুকরো গ্রামবাংলার উৎসবমুখর পরিবেশে। পিঠা উৎসবে বর্ণিল সাজে ১১টি স্টলে অংশ নেয় কেয়ার নার্সিং কলেজের শিক্ষার্থীরা।

Share This

COMMENTS