শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুর জামায়াতের কর্মী সম্মেলন প্রস্তুতি কমিটির বৈঠক অনুষ্ঠিত


দিনাজপুর প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানে এর আগামী ২৫ জানুয়ারি শনিবার সকাল ১০ টায় অনুষ্ঠিতব্য বিশাল কর্মী সম্মেলন বাস্তবায়নের প্রস্তুতি সভা জেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
আজ সোমবার সন্ধ্যায় ৭ টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমীর অধ্যক্ষ আনিসুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক, জেলা উলামা বিভাগের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আফজালুল আনাম, জেলা তারবিয়্যাত সেক্রেটারি মাওলানা রবিউল ইসলাম, জেলা অফিস সেক্রেটারী মাওলানা সহিদুল ইসলাম খোকন, জেলা কর্ম পরিষদ সদস্য রেজাউল করিম প্রমুখ।
সভায় আগামী ২৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য বিশাল কর্মী সম্মেলন বাস্তবায়নে বিভিন্ন পরিকল্পনা ও প্রস্তুতি গ্রহণ করা হয়।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This