শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুর জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত

 

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর জেলা যুবদল এর আয়োজনে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম -এর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকেলে দিনাজপুর জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা ও‌ দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি আবদুল মোন্নাফ মুকুল(সাবেক সহ সাংগঠনিক সম্পাদক-রংপুর বিভাগ-কেন্দ্রিয় যুবদল নির্বাহী কমিটি)।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর মাসুদুল ইসলাম মাসুদ এর সঞ্চালনায় ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোকসেদুল ইসলাম টুটুলের সার্বিক তত্ত্বাবধানে আলোচনায় অংশ নেন জেলা বিএনপি’র সহ সভাপতি মো. সোলায়মান মোল্লা, ও বোচাগঞ্জ উপজেলা পৌর বিএনপি’র সভাপতি মো. নওশাদ ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র স্থগিতকৃত সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, প্রচার সম্পাদক বাবু চৌধুরী, দপ্তর সম্পাদক ও জেলা জাসাস এর আহবায়ক আখতারুজ্জামান আক্তার, জেলা বিএনপি’র উপদেষ্টা নাজমা মসির,পৌর বিএনপির ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ লিটন , জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মোঃ মিজানুর রহমান মুকুল, সহসভাপতি মোহাম্মদ মিজানুর রহমান সাজু ,দিনাজপুর পৌর যুবদলের আহবায়ক রবিউল আলম শামীম,জেলা যুবদলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ ছাড়াও বিভিন্ন উপজেলা থেকে আগত যুবদলের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।
আলোচকবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও কর্মের উপর ব্যাপক আলোচনা করেন। শেষে দোয়া অনুষ্ঠিত হয়।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This