বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুর জেলা ধান চাউল ব্যবসায়ী গ্রুপ এর তৃতীয় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর জেলা ধান চাউল ব্যবসায়ী গ্রুপ(বড় বন্দর, সদর, দিনাজপুর) এর তৃতীয় বার্ষিক সাধারণ সভা-২০২৫ আজ শনিবার সকাল ১১ টায় শহরের শেরশাহ মোড় নাজমা গার্ডেন এন্ড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর জেলা ধান চাউল ব্যবসায়ী গ্রুপের সভাপতি মো. মোকাদ্দেসুর রহমান তুহিনের সভাপতিত্বে ও সহসাধারণ সম্পাদক মো. সৌরভ আলী হিরার সঞ্চালনায় তৃতীয় বার্ষিক সাধারণ সভায় সাধারণ সম্পাদকের প্রতিবেদন পাঠ করেন কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো. সাদেকুল ইসলাম। ২০২৪ সালের বার্ষিক আয়- ব্যয় হিসাব পাঠ করেন কোষাধাক্ষ মো. আমিনুল হক।
এছাড়াও বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি মো. রফিকুল ইসলাম, সহ-সভাপতি মো. ফরিদুল ইসলাম, সহসাধারণ সম্পাদক মো. সৌরভ আলী হিরা, সাংগঠনিক সম্পাদক মো. মাহামুদুর রশিদ, দপ্তর সম্পাদক সৈয়দ মোস্তাফিজুর রহমান কাঞ্চন, কার্যনির্বাহী সদস্য মো. শাহনুর আলম ও মতিউস সাদ আল রশিদ।
উক্ত গ্রুপের যে সকল সম্মানিত সদস্য ইতিপূর্বে মৃত্যুবরণ করেছেন এবং যারা বর্তমানে অসুস্থ রয়েছেন তাদের সকলের জন্য এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন এবং সুস্থতা কামনায় দোয়া করা হয়।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This