
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালকে ব্যতিক্রমী সংবর্ধনা প্রদান করা হয়েছে। এতে তিনি মুগ্ধ হয়েছেন প্রকৃতির ছোঁয়া পেয়ে।
আজ সোমবার দুপুরে দিনাজপুর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সংবর্ধনার আয়োজন করেছে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি জেলা শাখা। এসময় জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল কে ফুলেল শুভেচ্ছা জানিয়ে ক্রিসমাস ট্রি ও বাগান বিলাস বৃক্ষ উপহার প্রদান করে সংগঠনটি।
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি মো. আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক এটিএম মেরাজ আলী হায়দার লিটন ও প্রাথমিক শিক্ষক সমিতি জেলা শাখার আহ্বায়ক গোলাম ফারুকের নেতৃত্বে অন্যরকম এক সংবর্ধনা পেয়ে আপ্লুত হয়ে পড়েন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি জেলা শাখা ও প্রাথমিক শিক্ষক সমিতি জেলা শাখার অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ।