শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে আজ শনিবার সকাল ১১ টায় দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোকসেদ আলী মঙ্গোলিয়া। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল হাসান এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জোনাল সেটেলমেন্ট অফিসার সালাউদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম, জেলা বিএনপির সভাপতি এডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল, সহ-সভাপতি মাহবুব আহমেদ, খালেকুজ্জামান বাবু, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ময়নুল হক, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য এডভোকেট মাহবুবুর রহমান ভুট্টো, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক, দিনাজপুর কালচারাল একাডেমীর পরিচালক মো. কামরুল হাসান রাসেল, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার মিনারা পারভীন, নতুন প্রজন্মের শিক্ষার্থী শেখ নাবা রহমান প্রমুখ।

শেষে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিভিন্ন গ্রুপে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারি বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার সভাপতি জিন্নাত হোসেন, সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, দিনাজপুরের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, জেলা বিএনপি ও জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা- প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This