দিনাজপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ


দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ প্রধান কার্যালয়ে দিনাজপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ এর নব-নির্বাচিত কায্যকরি কমিটি (২০২৬-২০২৮) এর শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. মো. আশফাক আহমেদ।
আজ রোববার নব-নির্বাচিত কার্যকরি কমিটির সভাপতি ভবানী শংকর আগরওয়ালা, সিনিয়র সহ -সভাপতি তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি শামীম আজাদ, সাধারণ সম্পাদক শাহেদ রিয়াজ (পিম), যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মামুনুর রশিদ কচি, দপ্তর সম্পাদক জিল্লুর রহমান, যুগ্ম দপ্তর সম্পাদক অজয় কুমার আগরওয়ালা, সাংগঠনিক সম্পাদক আহম্মদ শাহ, কোষাধক্ষ্য সুবল ঘোষ, সড়ক সম্পাদক শাহ মাসুদ কবীর, সহ সড়ক সম্পাদক মো. আবুল কালাম আজাদ, আভ্যন্তরীন হিসাব নিরীক্ষক এ এফ এম আশিকুর রহমান চৌধুরী, যুগ্ম আভ্যন্তরীন হিসাব নিরীক্ষক আরাফাত হোসেন, কার্য নির্বাহী সদস্য এম এ খালেক, মো. গোলাম আজম, মো. রেজাউল করিম, মো. আরিফুল আলম, মো. মিজানুর রহমান ও সুবিনয় রায়। শপথ পাঠ অনুষ্ঠানে নব-নির্বাচিত সভাপতি ভবানী শংকর আগারওয়ালা ও সাধারণ সম্পাদক শাহেদ রিয়াজ (পিম) তাদের অনুভতি ব্যাক্ত করতে গিয়ে বলেন, আপনারা আমাদের যে গুরু দায়িত্ব প্রদান করলেন আমরা তা সকলের সহযোগিতায় সংগঠনকে আরো গতিশীল ও বেগবান করব। মালিকদের সুখে দুঃখে তাদের বিভিন্ন্ সমস্যা সমাধানে এই কমিটির কাজ করবে। শপথ পাঠ অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন সুইহারী জামে মসজিদের ইমাম মো. সাইফুল ইসলাম।
