শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুর পাট চাষীদের প্রশিক্ষণ

দিনাজপুর প্রতিনিধি

আজ সোমবার সকালে দিনাজপুর সদর উপজেলা প্রশাসন ও সদর উপজেলা পাট অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধিন পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. বোরহান উদ্দিন। প্রশিক্ষক হিসেবে ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আফজাল হোসেন, বিএডিসি দিনাজপুরের উপ-পরিচালক মজহারুল ইসলাম, দিনাজপুর পাট অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোলায়মান আলী, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সুরভী আক্তার, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার মালাকার, সদর উপজেলা পাট অধিদপ্তরের সহকারী পাট উন্নয়ন কর্তকর্তা বাদশা হোসেন। এসময় অনলাইনে যুক্ত ছিলেন পাট অধিদপ্তর ঢাকা’র প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) দীপক কুমার সরকার। উক্ত প্রশিক্ষণে ৭৫জন পাটচাষী অংশগ্রহণ করেন।

 

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS