বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুর পৌরসভা বর্জ্য ব্যবস্থাপনায় যুক্ত হল ৩৯টি ভ্যান

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর পৌরসভার নাগরিক সুবিধা বাড়াতে বর্জ্য ব্যবস্থাপনার অংশ হিসেবে গার্বেজ ভ্যান সংযুক্ত করা হয়েছে, যা পৌর এলাকার আবর্জনা সংগ্রহ ও অপসারণের মাধ্যমে পরিচ্ছন্নতা নিশ্চিত করবে।
আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় দিনাজপুর পৌরসভা চত্বরে ২৪টি গার্বেজ ভ্যান ও ১৫টি গার্ডেন কার্ট উদ্বোধন করেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম।
এসময় তিনি বলেন , এই পদক্ষেপের ফলে যত্রতত্র আবর্জনা ফেলা বন্ধ হবে, পরিবেশের উন্নতি ঘটবে এবং পৌরবাসীর জীবনযাত্রার মান উন্নত হবে। পৌরসভার নাগরিকদের তিনি যত্রতত্র ময়লা আর্বজনা না ফেলে নির্দিষ্ট জায়গায় ( ডাষ্টবিন) ফেলার অনুরোধ করেন। তিনি বলেন, গার্বেজ ভ্যান গুলোর মাধ্যমে আরো পরিচ্ছন্ন রাখতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে পৌর প্রশাসক মো. রিয়াজ উদ্দিনসহ পৌরসভার কর্মকতা এবং বর্জ্য ব্যবস্থাপনার কর্মীরা উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This