বুধবার, ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুর বিআরটিএ- এর আয়োজনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) দিনাজপুর সার্কেল এর আয়োজনে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প (৩য় সংশোধিত)-এর আওতায় পেশাজীবী পরিবহন চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বিআরটিএ- এর পরিচালক (অডিট ও আইন) এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব রুবাইয়াত-ই-আশিক।
জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত পেশাজীবী পরিবহন চালক ও শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন সেশনে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নূর ই আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুজন, বিআরটিএ দিনাজপুর সার্কেলের সহকারী পরিচালক প্রকৌশলী মো. শামসুল কবীর, দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী আব্দুল ওয়াদুদ মন্ডল, দিনাজপুর সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ হোসেন মো. নাহিদ, দিনাজপুর পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক প্রভাতি রানী ও বিআরটিএ দিনাজপুর সার্কেলের মোটরযান পরিদর্শক মো. সফিকুল ইসলাম।
প্রশিক্ষণ কর্মশালায় শতাধিক পেশাজীবী পরিবহন চালক ও শ্রমিক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ফূল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS