বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুর বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের কন্যা, ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের প্রতিক বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-রাজ-২৪৫) এর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-রাজ-২৪৫) এর উপদেষ্টা ও জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ (সদর) আসনে বিএনপি’র মনোনীত সংসদ সদস্য প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম।
আজ রোববার বিকেলে দিনাজপুর শহরের পিডিবি মোড়স্থ দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ে জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আনোয়ারুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সাদাকাতুল বারী’র সঞ্চালনায় দোয়া মাহফিলে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মো. মোকাররম হোসেন ও জেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল মিলন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র ক্রীড়া বিষয়ক সম্পাদক মামুনুর রশীদ কচি, দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের আহবায়ক মো. আব্দুল কাইয়ুম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর রেহাতুল ইসলাম খোকা, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুর এ আলম হক খোকন, মাসুদ রানা, দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের কার্যকারী সভাপতি মো. আবুল হোসেন, সহ-সভাপতি মো. শামসুজ্জামান, যুগ্ম সম্পাদক মো. আফজাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম (শিবলু জাহাঙ্গীর), সাংগঠনিক সম্পাদক বিপ্লব কুন্ডু, অর্থ সম্পাদক মো. স্বাধীন, দপ্তর সম্পাদক মো. আব্দুল গফুর, সড়ক সম্পাদক মো. মিষ্টার আলী, সহ-সড়ক সম্পাদক মো. শরিফুল ইসলাম, প্রচার ও ক্রীড়া সম্পাদক মো. মহির উদ্দিন, শিক্ষা ও সমাজ কল্যাণ সম্পাদক মো. মাসুদ রানা, কার্যকরী সদস্য মো. ইয়ারব আলী, মো. রেজাউল ইসলাম রাজা, মো. ইসমাইল হোসেন, হেমন্ত কুমার মানিক, মো. আলতাফ হোসেন ও বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দলসহ শ্রমিক সংগঠনের সাধারণ সদস্যবৃন্দ।
দিনাজপুরের কন্যা, ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের প্রতিক বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল পরিচালনা করেন দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-রাজ-২৪৫) এর ওয়াক্তিয়া মসজিদের ঈমাম হাফেজ মাওলানা মো. আব্দুল কাইয়ুম।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This