মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুর মহিলা পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত

দিনাজপুর প্রতিনিধি
‘‘বৈষম্য রুখবো, প্রথা ও সংস্কার ভাঙব, সমতার পৃথিবী গড়ব’’ এই শ্লোগানকে সামনে রেখে ৮ই মার্চ-২০২৬ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখা ও সামাজিক প্রতিরোধ কমিটি দিনাজপুর এর আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সকাল সাড়ে ১০ টায় দিনাজপুরের ঐতিহ্যবাহী বড় ময়দানের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষ্যে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখা ও সামাজিক প্রতিরোধ কমিটি দিনাজপুর এর আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে সামাজিক অনাচার প্রতিরোধ কমিটির আহবায়ক মো. শফিকুল ইসলাম-এর সভাপতিত্বে এবং বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রুবিনা আকতার এর সঞ্চালনায় সমাবেশের শুরুতেই লিখিত প্রবন্ধ উপস্থাপন করেন মহিলা পরিষদ জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক রুবি আফরোজ।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও দিনাজপুর জেলা শাখার সম্মানীয় সদস্য কানিজ রহমান, মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি মাহাবুবা খাতুন, অর্চনা অধিকারী, মনোয়ারা সানু, রত্না মিত্র, নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু, প্রেসক্লাবের সহ-সভাপতি আজহারুল আজাদ জুয়েল, সন্ত্রাস প্রতিরোধ কমিটির আহবায়ক তারেকুজ্জামান তারেক, ইয়ুথ ফর পলিসি দিনাজপুর কমিটির সভাপতি মো. আব্দুল্লাহ আল মামুন, ডেমোক্রেসি ওয়াচ জেলা সমন্বয়কারী মো. কামরুজ্জামান, সমাজকর্মী মকিদ হায়দার, সিডিএ’র সদস্য অনামিকা পান্ডে প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রাজিয়া সুলতানা পলি, লিগ্যাল এইড সম্পাদক গৌরী চক্রবর্তী, আন্দোলন সম্পাদক সাবিয়া খাতুন, প্রশিক্ষণ গবেষণা ও পাঠাগার সম্পাদক রোকসানা বিলকিস, অর্থ সম্পাদক সাহানাজ পারভীনসহ জেলা ও পাড়া কমিটির সদস্যবৃন্দ।
সমাবেশ শেষে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার আইন উপদেষ্টা প্রবীণ আইনজীবী এ্যাড. লিয়াকত আলীর মৃত্যুতে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS