বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুলে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল) এর আয়োজনে স্কুলের হলরুমে অর্ধ বার্ষিক পরীক্ষা-২০২৫ এর ফলাফল পর্যালোচনা ও পড়াশোনার মান উন্নয়নের লক্ষ্যে পর্যায়ক্রমে শ্রেণিভিত্তিক (৪ আগস্ট হতে ১০ আগস্ট) অভিভাবকবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার দিনাজপুর মিউনিসিপ্যাল স্কুল (বাংলা স্কুল) এর প্রধান শিক্ষক মো. নেজামুল ইসলাম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মো. দেলওয়ার হোসেন। মতবিনিময় সভায় ৬ষ্ঠ শ্রেণি হতে ৯ম শ্রেণির শিক্ষার্থী এবং ১০ম শ্রেণির প্রাক নির্বাচনী ও এসএসসি পরীক্ষার প্রস্তুতিমূলক ফলাফল পর্যালোচনা করেন শ্রেণি শিক্ষক ৬ষ্ঠ শ্রেণির মো. রবিউল ইসলাম, ৭ম শ্রেণির গোবিন্দ চন্দ্র শর্মা, ৮ম শ্রেণির মো. শাহাদাত হোসেন, ৯ম শ্রেণির সুপ্তা রায় ও ১০ম শ্রেণির শিক্ষক মো. শাহিনুর পারভীন। সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মো. রেজামুল ইসলাম বলেন, শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থী’র সমন্বয় হলে পড়াশোনার মান উন্নয়ন হবে। শিক্ষকরা স্কুলে পাঠদান করবে এবং অভিভাবকরা তার বাড়িতে সন্তানের পড়াশোনা, আচার-ব্যবহার মনিটরিং করতে পারলে শিক্ষার মান উন্নয়ন হবে। খেয়াল রাখবেন আপনাদের সন্তানরা রাতে ঘুমাতে যাওয়ার আগে এবং ঘুম থেকে উঠে মোবাইল ফোন যাতে ব্যবহার না করে। মোবাইলের আসক্তি থেকে নিজ সন্তানদের দূরে রেখে পড়াশোনায় মনোযোগী করতে হবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This