শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুর শিশু একাডেমীর উদ্যোগে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী দিনাজপুর জেলা শাখার আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় দিনাজপুর শিশু একাডেমী মিলনায়তনে দিনাজপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী দিনাজপুর জেলা শাখার আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে।
শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতায় ৩টি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক বিভাগ শিশু শ্রেণী থেকে ২য় শ্রেণী বিষয় ইচ্ছেমতো অংকন। খ বিভাগ তৃতীয় শ্রেণী থেকে ৬ষ্ঠ শ্রেণী বিষয় মহান মুক্তিযুদ্ধের দৃশ্য অংকন। গ বিভাগ ৭ম শ্রেণী থেকে ১০ শ্রেণী পর্যন্ত বিষয় ২৫ মার্চ গণহত্যার দৃশ্য অংকন। এছাড়াও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতার বিষয় ছিল ইচ্ছেমতো ছবি অংকন।
দিনাজপুর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মুহ. আব্দুল ওয়াহেদ জানান, চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে ২৬ মার্চ বুধবার বিকেল সাড়ে ৩ টায় দিনাজপুর শিশু একাডেমী অডিটোরিয়ামে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This