শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুর সরকারি কর্মচারী সমবায় সমিতি লি. এর উদ্যোগে জাতীয় সমবায় দিবস পালিত


দিনাজপুর প্রতিনিধি
“সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে যথাযোগ্য মর্যাদায় ৫৩তম জাতীয় সমবায় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে র‌্যালী করেছে দিনাজপুর সরকারি কর্মচারী সমবায় সমিতি লি.।
আজ (শনিবার) র‌্যালী শেষে দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা সমবায় বিভাগ দিনাজপুরের আয়োজনে আলোচনা সভা ও র‌্যালীতে অংশগ্রহণ করেন দিনাজপুর সরকারি কর্মচারী সমবায় সমিতি লি. এর নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর সরকারি কর্মচারী সমবায় সমিতি লি. এর সচিব গিয়াস উদ্দিন আহমেদ, সহ-সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, সমিতির নির্বাহী সদস্য মো. ফরিদ হোসেন ও অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জেলা প্রশাসন ও দিনাজপুর জেলা সমবায় বিভাগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) সোহাগ চন্দ্র সাহা। জেলা সমবায় অফিসার শেখ মো. হারুন-অর-রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This