দিনাজপুর-১ আসনে ইসলামী আন্দোলনের মনোনয়ন ফরম সংগ্রহ


বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন অ্যাডভোকেট মো. চাঁন মিয়া।
আজ বৃহস্পতিবার দুপুরে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুনের নিকট মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
দলীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে ইসলামী আন্দোলনের আদর্শে অনুপ্রাণিত হয়ে সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। মনোনয়ন ফরম সংগ্রহের মাধ্যমে তিনি দিনাজপুর -১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে ইসলামী আন্দোলনের পক্ষে হাত পাখা প্রতীকের নির্বাচনী প্রস্তুতির আনুষ্ঠানিকতা শুরু করলেন।
এ সময় দলের নেতাকর্মীরা উপস্থিত থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং আগামী দিনের রাজনৈতিক পথচলায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
