বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুর-৫ আসনে বিএনপি থেকে বহিষ্কার বিদ্রোহী প্রার্থী এজেডএম রেজওয়ানুল হক

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুর-৫ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী এ জেড এম রেজওয়ানুল হককে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন।
আজ বুধবার (২১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এ জেড এম রেজওয়ানুল হককে বিএনপির সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এ জেড এম রেজওয়ানুল হক পার্বতীপুর উপজেলা বিএনপির সভাপতি এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন। তিনি দিনাজপুর-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে দল থেকে মনোনয়ন না পাওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।
এর আগে তিনি ১৯৯৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে বিএনপির প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন। তবে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচন ছাড়া অন্য কোনো নির্বাচনে তিনি জয়লাভ করতে পারেননি।
এ বিষয়ে জানতে চাইলে এ জেড এম রেজওয়ানুল হক বলেন, জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতেই তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This