দিনাজপুর-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী রেজওয়ানুল হক বিজয়ী


নিজস্ব প্রতিবেদক
দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) সংসদীয় ১০ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী) এজেডএম রেজওয়ানুল হক।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১২টা ১৫ মিনিটে দিনাজপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা রফিকুল ইসলাম এই ফলাফল ঘোষণা করেন।
প্রাপ্ত ফলাফলে জানা যায়, দিনাজপুরের পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা নিয়ে গঠিত এই আসনে তালা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী ও সদ্য বহিষ্কৃত) পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ৪৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১দলীয় জোটের প্রার্থী শাপলা কলি প্রতীকে ডা আব্দুল আহাদ পেয়েছেন ১ লাখ ১০ হাজার ১৯৫ ভোট। এছাড়াও এই আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার কামরুজ্জামান পেয়েছেন ৯৮ হাজার ৫৪৪ ভোট।
উল্লেখ্য ফুলবাড়ী ও পার্বতিপুর উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর-৫ আসনে ১৪১টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে । এ আসনে মোট ভোটার ৪লাখ ৭৭হাজার ৫১৬জন।
