শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দুর্বৃত্তের দেয়া আগুনে স্বপ্ন পুড়ল আলু চাষির

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিন নেই রাত নেই স্বপ্ন শুধুই আলু ক্ষেতে। রোপন থেকে শুরু করে ৯০ দিন অপেক্ষার পর শুরু হয় স্বপ্নের আলু তোলা। আলু উত্তোলন শেষে বিক্রির মূল্য নির্ধারন হয় ২ লাখ ৫০ হাজার টাকা। বর্গা চাষী কৃষকের সফলতার স্বপ্ন। চোখে অশ্রু জল কিন্তু আনন্দের অশ্রুজল যে সত্যিকারি বেদনার অশ্রুজলে রুপ নিবে তা কে ভেবেছিল?
দিনাজপুরের বোচাগঞ্জের ছাতইল ইউনিয়নের দেউর গ্রামের বর্গাচাষী বুধেন চন্দ্র রায়ের স্বপ্ন এভাবেই দুঃস্বপ্নে রুপ নেয়।
গত ৪ মার্চ সোমবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে বর্গাচাষী বুধেন চন্দ্র রায়ের উৎপাদিত আলু দেউর স্কুল মাঠের পাশে ১৯ বস্তা স্তুপ করে রাখেন। বিক্রিত এই আলু এর আগে পাইকারি বিক্রি হলেও পরিবহন সংকটের কারনে আলু উক্ত পাইকারের কাছে হস্তান্তর করা যায়নি। এরই মধ্যে রাতের আধারে কে বা কাহারা উক্ত আলুর স্তপে অগ্নি সংযোগ করে পালিয়ে যায়। এতেই কৃষক বুধেন চন্দ্র রায়ের মাথায় বাজ পড়ে যায়।
জানা যায়, চলতি আলু মৌসুমে দেড় একর অন্যের জমি বর্গা নিয়ে ডায়মন্ড জাতের আলু লাগিয়ে স্বপ্ন বুনতে থাকেন স্বাবলম্বী হওয়ার। প্রায় ১ লাখ টাকা খরচ করে আলু ঘরে তুলে ২ লাখ ৫০ হাজার টাকা বিক্রির চুক্তি করে। কিন্তু আলু বিক্রির আগেই দুবৃত্তরা সেই আলুতে আগুন লাগিয়ে দেওয়ায় কৃষক তার মূলধন হারিয়ে বিলাপ বকছেন। একজন অসহায় কৃষকের সাথে এমন অমানবিক আচরনে ক্ষুদ্ধ প্রকাশ করেছেন এলাকাবাসী। ৫নং ছাতইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবু বলেন, একজন গরীব অসহায় কৃষকের সাথে এরকম ন্যাক্কারজনক ঘটনার তিব্র নিন্দা জানাই।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This