শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ধর্মীয় অনুভূতি বিকাশে শিশুদের মসজিদে আসার আহ্বান জয়পুরহাট জেলা প্রশাসকের

 

জয়পুরহাট প্রতিনিধির
শান্তি, শৃঙ্খলা ও ধর্মীয় অনুভূতি বিকাশ করতে শিশুদের মসজিদে আনার আহ্বান জানান জয়পুরহাটের জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী।
আজ শুক্রবার দুপুরে জয়পুরহাট শহরের পাচুরচক দারুল উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানা মসজিদের সম্প্রসারিত অংশের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে তিনি আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক গুলজার হোসেন, জয়পুরহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আবুল কালাম মো. শরিফ উদ্দিন, উক্ত মসজিদ ও মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মো. খলিলুর রহমান,সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. রফিকুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও মুসল্লিরা।
ভিত্তি প্রস্তর শেষে একই এলাকায় ‘পাচুরচক রুপালি সংঘ ও পাঠাগার’ পরিদর্শন করেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS