রবিবার, ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ধানের শীষ স্লোগান দিয়ে শিশুদের ব্যতিক্রমী নির্বাচনি প্রচারণা

নিজস্ব প্রতিবেদক
জোর ছে বলো- ধানের শীষ, আরও জোরে- ধানের শীষ, দাদা বলে- ধানের শীষ. দাদী বলে- ধানের শীষ, ‘আমরা যদি ভোটার হতাম, ধানের শীষে ভোট দিতাম’।
এসব স্লোগান দিতে দিতে গ্রামের সড়কে মিছিল করতে দেখা গেছে বেশকিছু কোমলমতি শিশুদের। নির্বাচনি প্রচারে শিশুদের এমন উচ্ছ্বাস দেখে নির্বাচনি আমেজে মেতে উঠেন স্থানীয় নানা বয়সী নারী পুরুষরাও । আজ রোববার দুপুরে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বেতদিঘী ইউনিয়নের খড়মপুর গ্রামে এমন চিত্র চোখে পড়ে। দিনাজপুর-৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন ব্যারিষ্টার একেএম কামরুজ্জামান।
এ সময় তাদের প্রত্যেকের হাতে ছিল ধানের শীষ প্রতীকের লিফলেট, মিছিলে একজন টিম লিডার হ্যান্ড মাইকের মাধ্যমে তাদের স্লোগান দিচ্ছে, আর বাকি শিশুরা হাত উচিয়ে স্লোগান দিতে দিতে পুরো মহল্লা অতিক্রম করছে। এভাবে স্লোগান দিয়ে পুরো এলাকা উচ্ছাস জাগিয়ে তোলে তারা।
তাদের মনেও যে ভোটের শিহরণ জেগেছে, শিশুদের মনে এমন ভোটের আনন্দ দেখে দেশের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আশা সঞ্চারিত হচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।
রাজনৈতিক সচেতনদের মতে, শিশু কিশোরদের রাজনৈতিক কাজে ব্যবহার বা উৎসাহিত করা উচিৎ নয়। তবে শিশু কিশোররা আনন্দ বিনোদনের জন্য নিজ উদ্যোগে মিছিল করলে সেটা ভিন্ন কথা।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This