রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নন্দীগ্রামে অবৈধভাবে ডিজেল মজুদের দায়ে ব্যবসায়ীকে জরিমানা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে ফিলিং স্টেশন পরিদর্শন ও লাইসেন্স বিহীন ডিজেল মজুদের দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ শনিবার উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা’র নেতৃত্বে নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে স্টেশনের মজুদ ট্যাংক পরীক্ষা করা হয় ও অতিরিক্ত তেল মজুদ না করার বিষয়ে এবং ন্যায্যমূল্যে তেল বিক্রয়ের বিষয়ে সতর্ক করা হয়।
এছাড়াও ৫নং ভাটগ্রাম ইউনিয়নের হাটকড়ই বাজারে লাইসেন্স ব্যতীত ডিজেল মজুদের অপরাধে বাংলাদেশ পেট্রোলিয়াম আইন-২০১৬ অনুযায়ী মেসার্স প্রদীপ ট্রেডার্স এর স্বত্বাধিকারী মহাকুড়ি গ্রামের মৃত মানিক চন্দ্রের ছেলে প্রদীপ চন্দ্র (৩৬) কে ৫ হাজার টাকা অর্থদণ্ড করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS