শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নন্দীগ্রামে ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে ইজিবাইকের এক্সেলেটর টানতে গিয়ে আবু সাফিউল শাফিন নামে দুই বছরের শিশুর মৃত্যু হয়েছে। শিশু আবু সাফিউল শাফিন বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার কামারপাড়া এলাকার সাদিকুল ইসলামের ছেলে। 
স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু আবু সাফিউল শাফিন তার মায়ের সাথে নন্দীগ্রাম দক্ষিণপাড়াস্থ নানাবাড়িতে বেড়াতে আসে। এমতাবস্থায় আজ বুধবার সকাল আনুমানিক ১০টার দিকে তার নানা শাহজাহান আলীর সাথে নন্দীগ্রাম বাজারে বেড়াতে আসে। সেখানে একটি পণ্যবাহী ব্যাটারিচালিত ইজিবাইক অন করা অবস্থায় দাঁড় করানো ছিলো। অবুঝ শিশু আবু সাফিউল শাফিন ওই ইজিবাইকটির এক্সেলেটরে হাত দিয়ে টানলে ইজিবাইকটি সামনের দিকে চলতে থাকে। এতে শিশুটির মাথায় মারাত্মকভাবে আঘাত লাগে।
এরপর গুরুতর আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পথে তার মৃত্যু ঘটে। এই দুর্ঘটনার পর ইজিবাইক চালক (অজ্ঞাত) পালিয়ে যায়।
×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This