
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের ২হাজার ৪৫০ জন সুবিধা বঞ্চিতরা বিনামূল্যে পেলেন ১০ কেজি করে ভিজিএফ'র চাউল। ঈদুল ফিতরকে সামনে রেখে সরকারী সহায়তা হিসেবে বৃহস্পতিবারে এই চাউল বিতরণ করা হয়।
এদিন সকাল ৯ টায় ১নং বুড়ইল ইউনিয়ন পরিষদ চত্বরে চাল বিতরণের উদ্বোধন করেন অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া।
ওই সময় ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রবিউল ইসলাম। অন্যান্যদের মধ্যে নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফজলুর রহমান, উপজেলা মহিলা দলের সভানেত্রী রেশমা আরা সাথী, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আলমগীর কবির বাবু, ইউপি সদস্য মহিদুল ইসলাম বাবু, জোবায়ের হোসেন, আব্দুল জোব্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরাও উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সহায়তা হিসেবে অত্র ইউনিয়নের দুস্থ্য, অসচ্ছল ও অতিদরিদ্র ২হাজার ৪৫০ জনকে বিনামূল্যে ১০কেজি করে চাউল বিতরণ করা হয়েছে।