বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নন্দীগ্রামে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রাম উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের সভাকক্ষ ভদ্রাবতীতে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা’র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা কৃষি অফিসার গাজিউল হক, উপজেলা প্রাণীসম্পদ অফিসার কল্পনা রানী রায়, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আন্না রানী দাস, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও আবাসিক মেডিকেল অফিসার ডা. ইকবাল মাহমুদ লিটন, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি’র) প্রতিনিধি এসআই সাম মোহাম্মদ, কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি’র) প্রতিনিধি গণেশ চন্দ্র রায়, ভাটগ্রাম ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, থালতামাজগ্রাম ইউপি চেয়ারম্যান (প্যানেল-১) সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান আলী সাজু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফজলুর রহমান, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল, সাংবাদিক মামুন আহমেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, উপজেলা সমাজ সেবা অফিসার গোলাম মোস্তফা, মহিলা বিষয়ক অফিসার সুলতানা আক্তার বানু, নন্দীগ্রাম উপজেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোখলেছার রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর প্রতিনিধি রফিকুল ইসলাম, সড়ক ও জনপদের উপ-বিভাগীয় শেখ রুহুল আজম, প্রকৌশলী মেহেদী হাসান, পল্লি বিদ্যুতের এজিএম কায়সার রেজা, গ্রম-আদালতের সমন্বয়কারী ইয়াছিন আলী প্রমুখ।
উক্ত সভায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS