নন্দীগ্রামে এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহর উপহারের খেজুর বিতরণ


নন্দীগ্রাম প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত রাজকীয় খেজুর উপজেলার ৫টি ইউনিয়নের ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।
আজ শনিবার বিকাল সাড়ে ৩টায় উপজেলা পরিষদের সভাকক্ষ ভদ্রাবতীতে উপজেলা প্রকপ্ল বাস্তবায়ন কর্মকর্তা সরদার মোঃ ফজলুল করিমের সঞ্চালনায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত উপহারের রাজকীয় খেজুর বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা। ওই সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা সমাজসেবা অফিসার গোলাম মোস্তফা, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল, নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য মামুন আহম্মেদ প্রমুখ।
এছাড়াও ৪৪টি এতিমখানা ও মাদ্রাসার সভাপতি, সাধারণ সম্পাদক, মুহতামিমসহ সুধীজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উপজেলায় প্রাপ্ত ১৪ কার্টুন খেজুর ৫টি ইউনিয়নের ৪৪টি এতিমখানা মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত রাজকীয় খেজুর প্রদান করা হয়েছে।
