বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নন্দীগ্রামে কুরবানীর পশুর চামড়া সংরক্ষনের লক্ষ্যে আলোচনা সভা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে কুরবানীর পশুর চামড়া সঠিকভাবে সংরক্ষনের জন্য এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আজ শুক্রবার বিকেল ৪টায় উপজেলা পরিষদ সভাকক্ষ ভদ্রাবতীতে উপজেলা নির্বাহী অফিসার মোসা. লায়লা আঞ্জুমান বানুর সভাপতিত্বে এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফজলুল করিমের সঞ্চালনায় উপজেলার ২২টি মাদ্রাসার মুহতামিমদের সাথে স্থানীয় পর্যায়ে লবণ দিয়ে সঠিকভাবে চামড়া সংরক্ষণের জন্য এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোসা. লায়লা আঞ্জুমান বানু বলেন কুরবানীর চামড়া যেনো নষ্ট না হয় সেজন্য লবণ দিয়ে সঠিকভাবে চামড়া সংরক্ষণ করতে হবে এবং কুরবানীর পশু জবাইয়ের স্থান সমুহ যথাযথভাবে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। এ বিষয়ে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This