শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নন্দীগ্রামে কৃষকদের নিয়ে দিনব্যাপী “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
২০২৫-২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় নন্দীগ্রামে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্বব্যাংক, ইউএনডিপি ও আইএফএডি-এর সহযোগিতায় উপজেলা কৃষি অধিদপ্তরে নন্দীগ্রাম, বগুড়ার আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে ওই পার্টনার কংগ্রেসের আয়োজন করা হয়।
কৃষির উৎপাদন বৃদ্ধি, নতুন জাতের সম্প্রসারণ, কৃষিপণ্যের বাজারজাতকরণ, খাদ্যের গুণগত মান বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি-তথ্য ছড়িয়ে দেওয়াসহ প্রযুক্তি ও কলাকৌশলের টেকসই সহায়তা প্রদান করা এই কংগ্রেসের মূল উদ্দেশ্য।
উপজেলা কৃষি কর্মকর্তা গাজিউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তের উপপরিচালক কৃষিবিদ সোহেল মোঃ শামসুদ্দীন ফিরোজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া খামারবাড়ি কৃষি অধিদপ্তরের প্রশিক্ষক নুরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক। এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রানী রায়, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আন্না রানী দাস, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশিকুর রহমান, শর্মিলী ইসলাম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জাকিরুল ইসলাম, উপসহকারী কৃষি অফিসার নাজমুল হোসেন, শাহারুল ইসলাম, সোহেল রানা, খাদেমুল ইসলাম, জহুরুল ইসলাম, সুজন কুমার, শাহাদত হোসেন, আব্দুস সালাম, সুমাইয়া ইয়াসমিন, মোস্তারিন নুসরাত এবং কৃষাণ-কৃষাণীসহ আরো অনেকেই।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS