বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নন্দীগ্রামে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রামে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ১৬০ জন কৃষকের মাঝে বিনামূল্যে নারিকেল চারা ও ১০০ জন কৃষকের মাঝে হাইব্রিড জাতের মরিচের বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোসা. লায়লা আঞ্জুমান বানু। ওই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার গাজিউল হক, অতিরিক্ত কৃষি অফিসার অপূর্ব ভট্টাচার্য, কৃষি সম্প্রসারণ অফিসার আশিকুর রহমান, শর্মিলী ইসলাম, নন্দীগ্রাম (সদর) ইউপি চেয়ারম্যান রেজাউল করিম কামাল, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবে যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল, উপসহকারী কৃষি অফিসার নাজমুল হোসেন, শাহারুল ইসলাম, সোহেল রানা, খাদেমুল ইসলাম, জহুরুল ইসলাম, সুজন কুমার, শাহাদত হোসেন, আব্দুস সালাম, সুমাইয়া ইয়াসমিন, মোস্তারিন নুসরাত এবং কৃষাণ-কৃষাণীসহ আরো অনেকেই।
উল্লেখ্য, কৃষি প্রণোদনা কর্মসূচী’র আওতায় ১৬০ জনের প্রতিজন কৃষক ৫ টি করে নারিকেলের চারা ও ২০ কেজি রাসায়নিক সার এবং ১০০ জনের প্রতিজন কৃষক ১০ প্যাকেট করে হাইব্রিড মরিচের বীজ ও ২০ কেজি করে রাসায়নিক সার পেয়েছেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This