নন্দীগ্রামে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত


নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়বো” এই প্রতিপাদ্যে বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন (দূর্যোগ ব্যবস্থাপনা শাখা) নন্দীগ্রাম, বগুড়ার আয়োজনে আজ মঙ্গলবার দুপুর ১২টায় একটি র্যালী বের হয়। র্যালীটি নন্দীগ্রাম পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মহড়া প্রদর্শন করে।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষ (ভদ্রাবতীতে) উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা’র সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার গাজিউল হকের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বগুড়া -৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের নব-নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন। ওই সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রানী রায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মোঃ ফজলুল করিম, নন্দীগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কে,এম শফিউল আলম সুমন, ভাটরা ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মাহাবুর রহমান, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নন্দীগ্রাম স্টেশনের (ভারপ্রাপ্ত) লিডার সেলিম হোসেন, উপজেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য মামুন আহম্মেদ প্রমুখ।
