শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নন্দীগ্রামে নবাগত ইউএনওর মতবিনিময়

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

নন্দীগ্রামে জনপ্রতিনিধিসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দের সাথে মতবিনিময় করেছেন নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোসা. লায়লা আঞ্জুমান বানু। আজ সোমবার দুপুর ১টায় উপজেলা পরিষদ হলরুম (ভদ্রাবতীতে) উপজেলা পরিষদের দাপ্তরিক কর্মকর্তা, কর্মচারী, ইউপি চেয়ারম্যান, আনসার সদস্যসহ উপজেলার বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তাবৃন্দ দের সাথে তিনি মতমিনিময় করেন। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. গাজীউল হক, প্রাণীসম্পদ কর্মকর্তা কল্পনা রাণী রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা প্রকৌশলী আলীজার, শিক্ষা কর্মকর্তা সারোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মো. ফজলুল করিম, ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, রেজাউল করিম কামাল, আবুল কালাম, আব্দুল মতিন প্রমুখ।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This